গুগল স্ট্যাডিয়ার জন্য ৪০০ গেম তৈরি হচ্ছে

২৫ নভেম্বর, ২০২০ ০৪:০০  
বর্তমানে ২০০ জন ডেভেলপার গুগল স্ট্যাডিয়ার জন্য ৪০০ গেম তৈরি করছেন। মোবাইল সিরাপের সাথে সেবাটির পরিচালক (গেমস) জ্যাক বিউজার এক সাক্ষাতকারে এই তথ্য জানিয়েছেন। খবর এনগ্যাজেট। নতুন গেমগুলো ২০২১ সালেই উন্মুক্ত করা হবে এমন নয়, আগামী কয়েক বছরে ধারাবাহিকভাবে প্লাটফর্মটিতে গেমগুলো উন্মুক্ত করা হবে বলে জানান তিনি। বিউজার বলেন, সত্যিকার অর্থে আমার টিম ২০২১ সালের জন্য প্রস্তুত। তবে আমরা ২০২২ সালকে বিবেচনা করছি। আর তার পরের বছর আমরা বাস্তবিকভাবে দৃশ্যমান হতে চাই। ডিবিটেক/বিএমটি